• আজ- সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ঈদ-উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চলে গেলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী দেবহাটার আতিয়ার রহমান গদাই কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য সহ প্রাইভেটকার আটক সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল ইরান থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২২ তলা থেকে ৫ বছরের সন্তানকে ফেলে দিলেন মা

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে নিজের ৫ বছর বয়সি কন্যাসন্তানকে ২২ তলা উঁচু ভবন থেকে নিচে ছুঁড়ে ফেলে নিজে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় প্রবাসী নারী।

শারজাহর আল নাহদা এলাকার একটি আবাসিক ভবনে গত বুধবার (২০ মে) সকাল সোয়া ৭টার দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ৩৫ বছর বয়সি ওই মা প্রথমে তার সন্তানকে ১৫ তলার ব্যালকনি থেকে নিচে ফেলে দেন এবং তার পরপরই নিজে লাফ দেন। ভবনটিতে ছয় তলার পার্কিং স্পেস এবং জিমনেশিয়ামের বাড়তি তলা থাকায় তারা মূলত ভূপৃষ্ঠ থেকে ২২ তলা উচ্চতা সমপরিমাণ ওপর থেকে নিচে আছড়ে পড়েন।

ভবনের নিরাপত্তাকর্মী জানান, ঘটনার সময় তিনি বিকট একটি শব্দ শুনতে পান। দ্রুত বাইরে এসে তিনি দেখতে পান ভবনের সামনের রাস্তায় শিশুটি এবং ফুটপাতে মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স বিভাগে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে ফেলে। পরবর্তীতে মরদেহগুলো উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এবং শনিবার (২৩ মে) বিকেল নাগাদ ঘটনাস্থল পরিষ্কার করা হয়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি এয়ারক্রাফট রিসোর্স অ্যালোকেশন অফিসার হিসেবে কর্মরত আছেন। পুলিশ জানিয়েছে, ভারতের কেরালা থেকে আসা এই দম্পতি দীর্ঘ ১২ বছর ধরে বিবাহিত এবং গত সাত বছর ধরে তারা এই অ্যাপার্টমেন্টেই বসবাস করছিলেন।

নিরাপত্তাকর্মী জানান, জিজ্ঞাসাবাদের সময় স্বামী দাবি করেছেন যে তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার আগের দিনও পারিবারিক কলহের জেরে ওই বাসায় পুলিশ এসেছিল।

এই মর্মান্তিক ঘটনায় পুরো আবাসিক এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন। ভবনের নিরাপত্তাকর্মী অত্যন্ত দুঃখপ্রকাশ করে জানান, ফুটফুটে শিশুটি প্রতিদিন সকালে যখন তার বাবার সাথে স্কুলে যেত, তখন সে হাসিমুখে সবাইকে হাত নেড়ে বিদায় জানাত। পুরো ভবনের সবার সাথেই শিশুটির খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

শারজাহ পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করেছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ ও বিস্তারিত তদন্তের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ