• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণ গ্রেফতারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ