• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

তালায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী হাবিবের মতবিনিময়

রিপোর্টার: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. হাবিবুল ইসলাম হাবিব কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলার প্রধান নির্বাচনী অফিসে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন।

সাইদুর রহমান সাইদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামী দিনে এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

তালার দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, তালা উপজেলা কৃষিপ্রধান এলাকা হওয়া সত্ত্বেও জলাবদ্ধতা এখানকার মানুষের বড় অভিশাপ। আমি নির্বাচিত হতে পারলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এই সমস্যার স্থায়ী সমাধান করব।

মতবিনিময় সভায় তিনি আরও যেসব প্রতিশ্রুতি প্রদান করেন , নির্বাচিত হলে পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলা এবং তালাকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দেন। বিএনপি ক্ষমতায় গেলে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা এবং অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করবে বলে তিনি আশ্বস্ত করেন তালা প্রেসক্লাবের ভবন উন্নয়নসহ আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন। সকল ধর্ম ও বর্ণের মানুষের জানমালের কোন ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আধ্যাক্ষ শেখ শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ