• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫ জন বিজিবির কাছে বিএসএফ’র হস্তান্তর

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হওয়া ১৫ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে ভারতের বিএসএফ-এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের হস্তান্তর করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় তাদের আটক করে বিএসএফ।
আটককৃতরা হলেন- খুলনা জেলার কয়রা থানার ২ নং কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), ছেলে মিলন গাজী (১৯), খুলনার ডুমুরিয়া উপজেলার জয়খালী গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২), সবুজ মোড়লের স্ত্রী রেশমা খাতুন (২২), সবুজ মোড়লের মেয়ে রাজিয়া খাতুন (০৭), কয়রা থানার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফারুল ইসলাম (৩৮), জাফারুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), ছেলে জামশেদ আলী (১২), মেয়ে জীম সুলতানা (০৩), ৪ নং কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (৪৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা (৪৪), মেয়ে আছিয়া খাতুন (১১), মহারাজপুর গ্রামের মৃত মোঃ জিয়াদ আলী গাজীর ছেলে মোঃ আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী মোছাঃ রওশন আরা বেগম (৩৮), ছেলে সোহান গাজী (০৫)।

জানা যায়, সাধারণত কাজের সন্ধানে বা আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়।

আটককৃতদের বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ