• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা

রিপোর্টার: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

বারসিক এনজিও’র উপজেলা কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় সদস্য সচিব সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় ৩টি এনজিও স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। প্রজেন্টেশন উপস্থাপন করেন ব্রেকিং দ্যা সাইলেন্স এর উপজেলা কো-অর্ডিরমনেটর দীপ রঞ্জন বিশ্বাস, কারিতাস বাংলাদেশের মনিটরিং অফিসার মিহির সরকার ও সাজেদা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাব্বির হোসেন।

সভায় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু ও উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম। সভায় এনজিও ইএসডিও, আইডিয়াল, ব্র্যাক, মধ্যম একসরা বাংলাদেশ, রূপান্তর, উত্তরণ, উন্নয়ন প্রচেষ্টা, সাস, ফ্রেন্ডশীপ, জেজেএস, উদারতা ফাউন্ডেশসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ