• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

আজ আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: ৬টি পদে ১৪ প্রার্থীর তুমুল লড়াই

রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আশাশুনি  (সাতক্ষীরা) প্রতিনিধি: ব্যাপক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বহু কাঙ্খিত আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। ৬টি পদে ১৪ প্রার্থীর তুমুল লড়াই হতে চলেছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যাপক উৎসব মুখরিত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সর্বমোট ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রার্থীরা হলেন- সভাপতি পদে জি,এম আল ফারুক, এস,এম আহসান হাবিব, এস,কে হাসান, সিনিয়র সহ-সভাপতি পদে- আব্দুল আলীম, শেখ আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন, যুগ্ম-সম্পাদক পদে সুব্রত কুমার দাশ, ইসমাইল হোসেন লিংকন, শেখ ইয়াছির আরাফাত, সাংগঠনিক সম্পাদক পদে- সোহরাব হোসেন ও জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে- মোস্তাফিজুর রহমান ও ইয়াছিন আরাফাত (পিন্টু)। প্রার্থীরা দীর্ঘ ১ মাস যাবৎ সকাল ৯টা হতে গভীর রাত পর্যন্ত নির্বাচনী ব্যাপক প্রচার প্রচারনা চালানো সহ উপজেলাব্যাপী ভোটারদের বাড়িতে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের পবিত্র আমানত মূল্যবান ভোট প্রার্থনা করেন। প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে প্রেসক্লাবের উন্নয়ন করা সহ সাংবাদিকদের যেকোন সমস্যা সমাধানে তাদের পাশে থেকে সমাধানের চেষ্টা করব। সাংবাদিকদের সেবায় নিয়োজিত থাকবো।

এ নির্বাচনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, এবারের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনে আমরা সৎ, ন্যায় নিষ্ঠাবান শিক্ষিত ও যোগ্যতাবান সম্পন্ন ব্যক্তিদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবো।

নির্বাচন নিয়ে উপজেলার অফিস আদালতে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ চায়ের দোকানে চলছে ব্যাপক আলোচনা। কে আগামী ২ বছরের জন্য আশাশুনি প্রেসক্লাবের নেতৃেত্ব যাচ্ছেন। আজ নির্বাচন শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনা ও কল্পনার অবসান ঘটবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ