• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

রিপোর্টার: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আশাশুনি লিডার্স শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে লিডার্স শ্যামনগর সাতক্ষীরার বাস্তবায়নে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এ সভার আয়োজন করে।

ফোরামের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার, সিনিয়র ফিল্ড ফ্যাসিলেটর সিরাজুল ইসলাম, সদস্য লিংকন আসলাম, বিমল কুমার মন্ডল, রতন অধিকারী, বনমালী দাশ, মারুফা খাতুন প্রমুখ।

সভায় লবণ পানির প্রভাব থেকে মিষ্টি পানির ফসল রক্ষা, ভূগর্ভের বালু উত্তোলন রোধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার বলেন, উপজেলায় যেসকল অবৈধ কাজ গুলো হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভূগর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন, লবণাক্ততা মুক্ত করতে উপজেলা প্রশাসন ও ফোরামের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ