• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

গাছের ঝুঁকিতে কুল্যা প্রাথমিক বিদ্যালয় সহ সীমানা প্রাচীর

রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানার মেহগনি গাছ যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। সময় থাকতে ব্যবস্থা না নিলে ভুলের মাসুল গুনতে হবে সকলকে।

মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, কুল্যা বেনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে এবং ইটের সোলিং সড়কের পাশে ৪/৫টি মেহগনি গাছ রয়েছে। যা সীমানা প্রাচীরের সাথেই বললে ভুল হবে না। একটু হালকা বাতাস বইতে শুরু করলেই দুলে দুলে সীমানা প্রাচীরকে ধাক্কা দিচ্ছে মেহগনি গাছগুলো। ইতিমধ্যেই প্রাচীরের একটি অংশে ফাটল ধরেছে। আগামী ফাল্গুন-চৈত্র-বৈশাখ মাসের মধ্যে প্রাচীরের পাশ থেকে গাছগুলো কর্তন করা না হলে ভেঙে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বেষ্টনী সীমানা প্রাচীর। এমনকি কালবৈশাখী ঝড়ে মেহগনি গাছ আছড়ে পড়ে ভেঙে যেতে পারে স্কুলের সদ্য নির্মিত নতুন ভবন। ফলে ঘটে যেতে পাওে বড় কোন দূর্ঘটনা।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, গাছ কাটা না হলে প্রাচীর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুল্যা বেলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম বলেন, বিগত দিনের ম্যানেজিং কমিটি স্কুলের নিরাপত্তার স্বার্থে প্রাচীর নির্মাণ করেছিলেন। তখন গাছ ছোট ছিল। কিন্তু বর্তমানে গাছ অপসারণ করা না হলে প্রাচীর রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। স্থানীয় সচেতন মহল স্কুলের নিরাপত্তা ও সীমানা প্রাচীর রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ