• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত

রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ ট্রেনিং এর উদ্বোধন করা হয়।
আশাশুনি সরকারি কলেজের আয়োজনে ২১বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট খুলনা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং এর শুভ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।
কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মেজর মোঃ এসহাক আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন।
অনুষ্ঠানে প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক আঃ মালেক, প্রভাষক পেয়ারা পারভিন, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক মহসিন আলী, প্রভাষক পবিত্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ১০০ ক্যাডেটের অংশ গ্রহনে কলেজ হলরুমে ও কলেজ মাঠে পৃথক পৃথক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন এবং মেডিকেল টিম, অগ্নি নির্বাপক টিম ও উদ্ধার টিম সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ