• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে এসিল্যান্ডের নির্বাচনী পর্যবেক্ষণ

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীউলা মহিষকুড় ও আশাশুনি সদরের হাড়িভাঙ্গা মৎস্য সেটে সাইরেন বাজিয়ে টহল দেওয়া হয়।
এ সময় সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন নিরাপত্তা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ। আশাশুনিতে নির্বাচনীয় পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রাখা হবে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে।

 

আপনারা সবাই নির্বিঘ্নে ভোট প্রদান করতে যাবেন। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। এসময় থানার এসআই ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ