• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়।
র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়ানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সমাজ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী মোঃ সেলিম শাহরিয়ার, শ্রেষ্ঠ এনজিও কর্মী আইডিয়ালের সুব্রত বাছাড়, বারসিক এনজিওর আসাদুল ইসলাম আসাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ