• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

আশাশুনিতে পুলিশের অভিযানে চোরাই মূর্তি উদ্ধার

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে মন্দির থেকে চুরি যাওয়া রাধা কৃষ্ণের যুগল পিতলের মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৪ জানুয়ারী) সকালে থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, বুধহাটা (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মূর্তিটি উদ্ধার করেন।
গত ২৯ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামে শিবকালী রাধা মন্দির হতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। এদিন থানায় মামলা (নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান, বুধহাটা গ্রামস্থ নিত্য ঘোষ এর বাড়ীর পারিবারিক শিব মন্দির প্রাঙ্গনে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) এর উপস্থাপন কৃত তথ্য মতে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি তারা তাদের মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে বলে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ