• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর সাত দিনেও সন্ধান মেলেনি

রিপোর্টার: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশু আলভীর নিখোঁজের ৭ দিন পরও কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি, মাইকিং করেও কোন সন্ধান পায়নি।
আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভীর আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
সে গত ৫ জানুয়ারী বাড়ি থেকে অভিমান করে সবার অজান্তে উধাও হয়ে যায়। সেই থেকে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে সন্ধান পেতে খোজাখুঁজি করে আসছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরা শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পত্রপত্রিকায়ও রিপোর্ট হয়েছে।
নিখোঁজের ৭দিন অতিক্রান্ত হয়ে গেলেও আলভীর এর কোন খবর এখনও পরিবারের কাছে পৌছায়নি। আলভীর এর মা-বাবা সন্তানের খোঁজে চোখের পানি ফেলতে ফেলতে কাতর হয়ে পড়েছে। বাড়ি থেকে নিখোঁজের সময় সে জিন্সের প্যান্ট ও কিছু জামা কাপড় নিয়ে গেছে বলে জানাগেছে। শ্যামলা বর্ণের, মাঝারী দেহের অধিকারী আলভীর সন্ধান কেউ জানতে পারলে (তার পিতার মোবাইল নং ০১৭২৮২৪০৮৮৩ বা মাতার মোবাইল ০১৭৫৯১৭১১৪৬ নম্বরে) জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ