• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

আশাশুনিতে সেনাবাহিনীর মারপিটে নিহত মোটরসাইকেল চালকের জানাজা সম্পন্ন

রিপোর্টার: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর মারপিটে নিহত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের ক্যাশিয়ার মুস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, নিহত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।বৃহস্পতিবার সন্ধ্যায় সে মায়ের ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাকবসিয়া বাজারের উত্তর পাশে প্রতাপনগর-গোয়ালডাঙ্গা সড়কে পৌঁছালে লুঙ্গি পরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে সেনাবাহিনীর বাহিনীর সদস্য পরিচয়ে ইসমাইলকে আটক করেন। এ সময় তাদের মারপিটে সে অচেতন হয়ে পড়ে। তখন সাথে থাকা দুইজন সহযোগী তাকে ধরে উঠায় এবং সঙ্গে সঙ্গে গ্রাম্য ডাক্তারের ওখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে রাত সাড়ে ১১টা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আমিনুর রহমান ও সাইফুল ইসলাম নিহতের মাথায়, ঘাড়ে ও পিঠে কোন আঘাতের চিহ্ন পায়নি বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ