
আশাশুনি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রমে পেশাদারিত্ব বজায় রাখার উপর তিনি সর্বাধিক গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আশাশুনি থানা চত্বরে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতি. (প্রশাসন ও অর্থ), এস এম রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজিদ ইসলাম, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, ইন্সপেক্টর তদন্ত আব্দুল ওয়াদুদ, সেকেন্ড অফিসার এস আই রশিদুজ্জামান এবং জেলা পুলিশের অফিসার ফোর্সসহ বিভিন্ন ইউনিটের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।