• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডেকোরেটর বাবুল: শোকের ছায়া

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কোষাধ্যক্ষ সদালাপী সকলের প্রিয় ও হাস্যজ্বল আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। তিনি বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে অনিক নেওয়াজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা যায়, আশরাফুল ইসলাম বাবুল হার্টের ভাল্ব প্রায় নষ্ট হয়ে যায়। চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন ও গত ৯ মার্চ তার কৃত্রিম ভাল্ব বসানো হয়। কিন্তু তার শরীর থেকে রক্ত বের হওয়ার ফলে ১১ মার্চ পূণরায় চিকিৎসকরা তার অপারেশন করেন। এরপর থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার (২৩ মার্চ) তার অবস্থার অবনতি হলে আজ বুধবার (২৫মার্চ) বেলা ১১টার দিকে চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল তেতুলতলা এলাকার মৃত আব্দুল মালেকের মেজ ছেলে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং ভাই বোন- আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আশরাফুল ইসলাম বাবুল ওরফে ডেকোরেটর বাবুলের বড় ভাই নাজমুল ইসলাম জানান, আজ বুধবার (২৫ মার্চ) রাত ৯টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামের শিশু পার্ক এলাকায় জানাজার নামাজ শেষে কামালনগর সরকারী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, আশরাফুল ইসলাম বাবুল ওরফে ডেকোরেটর বাবুলের বড় বোন মমতাজ বেগম পবিত্র ঈদ উল ফিতরের ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ