
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নতুন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত যোগদানের এক সপ্তাহ যেতে না যেতেই তাকে বদলী করা হয়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে নবাগত নির্বাহী অফিসার হিসেবে শ্যামানন্দ কুন্ডুকে আশাশুনিতে বদলী করা হয়েছে। শ্যামানন্দ কুন্ডু বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্বে আছেন। তিনি আগামী সোমবারের মধ্যে আশাশুনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।