• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরায় ১ লাখ ৭৭ হাজার শিশুকে দেয়া হবে হামের টিকা

রিপোর্টার: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হাম ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এসময় অতিথি ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৭ হাজার ১৫২ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ