• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ঘরের আড়ার সাথে শাড়িতে গলায় ফাঁস আটকে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল অনুমান ৯টার মধ্যে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের মৃত অনীল কুমার মন্ডলের ছেলে অলোক কুমার মন্ডল (৫২) চোখে কমদেখা ও শারীরিক অসুস্থতার কারনে মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। ইতিপূর্বে ৩ বার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। চলে যাওয়ার সময় হয়েছে, ঈশ্বরের কাছে যাব বা অনুরূপ নানা জীবনের প্রতি বিতৃষ্ণামূলক কথা বলতেন তিনি।
শনিবার সকালে খাওয়া দাওয়া শেষে ঘরের বারান্দায় বিশ্রামে রেখে পরিবারের লোকজন নিজ নিজ কাজে যান। ৯.১০ মিনিটের দিকে বাড়ির পূজা ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ফাঁস আটকানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে তার আত্মহত্যার বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ এলাকার সর্বস্তরের মানুষ তার মৃতের খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
পরিবারের পক্ষ থেকে লাশ ময়না তদন্ত না করার লিখিত আবেদন, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউপি সদস্য, গ্রাম ও পাড়া প্রতিবেশীর পরিবারের পক্ষে মতামত প্রদান, কোন দিক থেকে কোন প্রকার অভিযোগ না থাকা, মৃত ব্যক্তির শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ না থাকাসহ সার্বিক অবস্থা বিবেচনা করে মৃতদেহ সৎকারের অনুমতি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ