• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনির বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীন বহিস্কার

রিপোর্টার: / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীনকে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগে বহিস্কার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি মনগড়া আইন ও নিয়মনীতিতে মাদ্রাসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ছুটি না নিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠান ত্যাগ করেন এবং গোপনে মাদ্রাসার জিনিস পত্র আত্মসাৎ করেন। এছাড়া মাদ্রাসা কমিটি ও দাতা সদস্যগনকে মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব না দিয়ে কেটে পড়েছেন। অফিসিয়াল মোবাইল ফোনের পরিবর্তে নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ তোলেন দাতা সদস্যগন।
আনীত অভিযোগের ভিত্তিকে সোমবার বাদ এশা মাদ্রাসা চত্বরে ম্যানেজিং কমিটি সভার আয়োজন করে। মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা মোঃ তমিজউদদীন গাজীর সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে অভিযুক্ত মুহতামিম মাওঃ সালিমউদ্দীনকে মুহতামিম পদ হতে বহিষ্কার করা হয়। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং জমি দাতা সদস্যগণের মধ্যে অন্যতম সদস্য ও প্রতিষ্ঠাতা তমিজউদ্দীন গাজীকে সভাপতি করার প্রস্তাব হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। নতুন কমিটি আগামী মাসিক সভার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সদ্য ঘোষিত মাদ্রাসা পরিচালনা কমিটি, দাতা সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তমতে বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় দান, যাকাত,ফিতরা, মান্নত ইত্যাদি বিষয়ে ০১৭৮০৩০৭৯৩০ অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে এবং বহিস্কৃত মাওঃ সালিমউদ্দীন এর সাথে মাদ্রাসার বিষয়ে যোগাযোগ না করার জন্য অভিভাবক ও দাতাগনকে অনুরোধ জানান ম্যানেজিং কমিটি।
সভায় সর্ব সম্মতিক্রমে ও নতুন কমিটির সিদ্ধান্ত মতে মাওঃ মোঃ আমজাদ হোসেনকে নতুন মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষে দোয়ানুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ