• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার: / ২৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: গত ৩ মে দৈনিক খুলনার চোখ নামে একটি ফেসবুক পেজ ও ২/১টি অনলাইন নিউজ পোর্টালে “ঘুষ বাণিজ্যের মেলা” শিরোনামে একটি কল রেকর্ড প্রকাশিত হয় যা আমার দৃষ্টি গোচর হয়েছে। এই কল রেকর্ডে সরকারী ফি বাবদ কথোপকথন নিয়ে একটি কুচক্রি মহল কল রেকর্ডটি কাটিং করে প্রকাশ করেছে।

প্রকৃত পক্ষে, আল-আরাফাত কঞ্জুমার কোঃ লিঃ নামে একটি দলিল করতে আসলে কোম্পানির জমি রেজিষ্ট্রির ক্ষেত্রে উৎসে আয়কর এবং ভ্যাট জমা দেওয়ার বিষয়ে কথা হয়। কিন্তু এই কথাটি পুঁজি করে ভিন্নখাতে প্রভাবিত করা হয়েছে। যা আমাকে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য মূল রেকর্ডটি তুলে না ধরে কল রেকর্ড কাটিং করে সাংবাদিকদের ভুল বুঝিয়ে প্রকাশ করা হয়েছে।

তাছাড়া সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবুর সাথে ফোনের কল রেকর্ডে কোম্পানির জমি রেজিষ্ট্রির ক্ষেত্রে উৎসে আয়কর এবং ভ্যাট জমা দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে তাতে মূল কথা ঘুরিয়ে তার সাথে ঘুষের কথা তুলে ধরে পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসাতে এধরনের মিথ্যা কথা বলা হয়েছে। যা আমার সাথে ফোনে কথা বলার যে রেকর্ড, তাতে এ ধরনের ঘুষের কোন কথাই বলা হয়নি। কোম্পানির জমি রেজিষ্ট্রি নিয়ে যে আলোচনা হয়েছে সেটিই পরিকল্পিত ভাবে ঘুষ হিসেবে তারা জাহির করার চেষ্টা করেছে মাত্র।

যা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসাতে রেজিষ্ট্রি অফিসে ও সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যড়যন্ত্রমূলক ভাবে এ ধরনের কল রেকর্ডের ঘটনা সাজানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি ওই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কল রেকর্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ হাফিজুর রহমান
সদর সাব-রেজিষ্ট্রি অফিস, সাতক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ