• আজ- শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের নলতায় ঘোষ ডেয়ারির কারখানায় হামলা ভাঙচুর ও দখলের অভিযোগ সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধের কাজে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ সাতক্ষীরায় কুপিয়ে হত্যা: পুকুরে ফেলে রাখা হয় মরদেহ কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্য সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা বিশ্বকাপের তারকা, তারকার বিশ্বকাপ: ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা

সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (৯ মে) সকালে তিনি সাতক্ষীরা ল কলেজে এসে পৌঁছালে ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজ গভর্নিং বডির সদস্য এবং ল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান।

এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, এড. মাগফুর রহমান, এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, এড. মোঃ রফিকুল ইসলাম রফিক, এড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর হোসাইন রোকন, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমূখ।

এ সময় সাতক্ষীরা ল কলেজের শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ