• আজ- রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জে সংবাদ সম্মেলনে ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন: নিরাপত্তাহীনতার অভিযোগ নলতা ঘোষ ডেয়ারির পরিবারের বাঁশের সাঁকোই ভরসা: ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক তালায় ঝুঁকি নিয়ে চলছে ক্লাস, শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা স্থলবন্দরে মানববন্ধন ও কর্মবিরতি কালিগঞ্জে ড্রেন-কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ: কাজ শেষ না হতেই ভাঙন তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন: শোক প্রকাশ প্রভাষক মামুন ও আলফাতকে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন কালিগঞ্জে মব সৃষ্টি করে অধ্যাপিকার ঘর দখল স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা, কারাগারে স্ত্রী

তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন: শোক প্রকাশ

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আমার সংবাদ তালা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর মা করিমন নেছা বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার রাত আড়াইটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (৯ মে) সকাল ১১টায় সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার নামাজ পরিচালনা করেন হাজরাকাটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মো. এজাজ আহমেদ।

জানাজায় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, শিক্ষক সজীব উদ্দৌলা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক এস এম মতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম শাহিনুর ইসলাম, জয়দেব চক্রবর্তী, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন দৈনিক অপরাধ বার্তা পরিবার ও তালা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ