• আজ- রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ

বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান?

রিপোর্টার: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আজই। হামজা চৌধুরী ও শমিত সোমদের নতুন কোচ কে হচ্ছেন, আজ তা জানা যাবে বলে আশা করা হচ্ছে। আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে।

এদিকে বাংলাদেশের কোচ হতে আবেদন করা ব্রাজিলিয়ান রোজারিও মিকেল তার আবেদন তুলে নিয়েছেন। সূত্র জানায়, কোচ নিয়োগে বাফুফের দেরির কারণেই সরে গেছেন তিনি। রোজারিও মাসে ৩০ হাজার মার্কিন ডলার বেতন চেয়েছিলেন। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব লন্ড্রিনা ইসিতে কোচ হিসেবে কাজ করছেন।

 

সূত্র আরও জানায়, শেষ পর্যন্ত ব্রিটিশ কোচ ক্রিস কোলম্যানকেই বেছে নিতে পারে বাফুফে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র এখনও এই তথ্য নিশ্চিত করেনি।

 

ওয়েলশ এই কোচ উয়েফা প্রো লাইসেন্সধারী এবং ব্রিটিশদের ওবিই খেতাব পেয়েছেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। তার সবচেয়ে বড় সাফল্য হলো গ্যারেথ বেলদের ওয়েলসকে ইউরো ২০১৬ এর সেমিফাইনালে নিয়ে যাওয়া। ৫৮ বছরের মধ্যে সেটি ছিল ওয়েলসের প্রথম বড় টুর্নামেন্ট। সেই সময় দলটি ফিফা র‍্যাংকিংয়ে আটে উঠেছিল। গ্যারেথ বেল ও অ্যারন রামসেকে ঘিরে ৩-৫-২ বা ৪-৩-৩ ছকে কম্প্যাক্ট ও দ্রুত খেলার ধারা তৈরি করেছিলেন কোলম্যান।

তবে তার সবচেয়ে বড় গুণ হলো খেলোয়াড় ব্যবস্থাপনা। সাবেক ওয়েলস কোচ গ্যারি স্পিডের মৃত্যুর পর শোকগ্রস্ত দলকে এক করে ‘টুগেদার স্ট্রংগার’ নামের একটি শক্তিশালী পরিচয় তৈরি করেছিলেন তিনি। কভেন্ট্রি ও সান্ডারল্যান্ডের মতো ক্লাবে কাজ করতে গিয়ে কিছুটা সংকটে পড়লেও ফেডারেশন পরিবেশে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করেন।

 

শেষ পর্যন্ত তাকেই কোচ করে আনা হয় কি না, সে প্রশ্নের জবাব মিলতে পারে আজই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ