• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টার: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: মিরপুরে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সিলেটে দ্বিতীয় টেস্টেও তিনিই জিতেছেন টসে। আবারও একই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

প্রথম টেস্টে বাংলাদেশের শক্তির জায়গা ছিল পেস আক্রমণে। নাহিদ রানা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাসকিন আহমেদও দলে ফিরে দারুণ পারফর্ম করেছেন। ১৪ ওভার বল করে উইকেট পাননি এবাদত হোসেন। তার বদলে শরীফুল ইসলাম এসেছেন দলে।

শেষ কয়েক দিন ধরেই সিলেটের উইকেটকে মাঠ থেকে আলাদা করা যাচ্ছিল না, এই পেস আক্রমণের কথা ভেবেই। তার ওপর সিলেটের আকাশে মেঘ আছে বেশ। সব মিলিয়ে পেস স্বর্গ বলা চলে আজকের কন্ডিশনকে।

এর কারণেই হয়তো, পাকিস্তান টস জিতে দুবার ভাবেনি। তাজা ঘাস আর মেঘলা আকাশের নিচে পেস বোলিংয়ের সুবিধা নিতে বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

এই সিরিজে বাংলাদেশের অনুপ্রেরণা শেষ তিন ম্যাচ। ২০২৪ সালের পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচেই জিতেছিল বাংলাদেশ, পাকিস্তানকে দিয়েছিল হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ। সেই কীর্তির পুনরাবৃত্তি প্রথম টেস্টেও ঘটিয়েছে স্বাগতিকরা। এবার সিলেট টেস্ট জিতে হুবহু পুনরাবৃত্তি ঘটাতে চাইবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ