• আজ- মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার সুন্দরবনে বনজীবী নিহতের ঘটনায় ফরেষ্ট অফিস ভাঙ্চুর, আহত-৫: বিজিবি মোতায়েন তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন: মাঠে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন শ্যামনগরে সরকারি কাজে চাঁদা দাবীর অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে: প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কলারোয়ায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পাকিস্তানকে আবারও ‘শাসাচ্ছেন’ লিটন, চালকের আসনে বাংলাদেশ বিশ্বকাপের ঠিক আগে যেন ২০২২ এর ফর্মে মেসি ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি দিল ইরান

পাকিস্তানকে আবারও ‘শাসাচ্ছেন’ লিটন, চালকের আসনে বাংলাদেশ

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে অল্পেতেই বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। তবে এরপরও যে বাংলাদেশ ২৭৮ পর্যন্ত পৌঁছুতে পেরেছে, তা লিটন দাসের সেঞ্চুরির কল্যাণে।

সেই লিটন দ্বিতীয় ইনিংসেও শাসাচ্ছেন পাকিস্তানের বোলারদের। ফিফটির অপেক্ষায় আছেন তিনি। বাংলাদেশও ২৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় টেস্টে চড়ে বসেছে চালকের আসনে।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ক্রিজে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে এখন পর্যন্ত ৮৮ রান যোগ করেছেন তারা। লিটন ৪৮ রানে এবং মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন। দুজনেই জুটি বড় করার চেষ্টা করছেন।

সকালের সেশনে একটাই উইকেট পড়েছে। ৩১তম ওভারে পাকিস্তানের খুররম শাহজাদের বলে এলবিডব্লু হন নাজমুল হোসেন। ৪৬ বলে ১৫ রান করে ফেরেন তিনি।

এদিন মাঠে একটি অপ্রত্যাশিত এক পরিবর্তনও দেখা গেছে। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন টিভি আম্পায়ারের দায়িত্ব ছেড়ে মাঠে নেমে আসেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমারা ধর্মসেনা। আর রিজার্ভ আম্পায়ার মাসুদুর রহমান টিভি আম্পায়ারের দায়িত্ব নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ