
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২২ মে) রাত ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম সংলগ্ন পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাবেক সভাপতি আজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার সার্বিক সামাজিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে পুনরায় আজহারুল ইসলাম মুকুল সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাংবাদিক মেহেদী আলী সুজয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আহমদ খান সাগর ও শেখ আবু মুরাদ তুহিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, কোষাধ্যক্ষ আবু আসাদ খান চৌধুরী, প্রচার সম্পাদক সানাউল্লাহ বাবু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম চঞ্চল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক ডা. মো. মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. আজিম আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসেন সুজন এবং সদস্য হিসেবে রয়েছেন মো. হাসানুজ্জামান, শফিকুল ইসলাম ময়না, মাগফুরাত খান চৌধুরী তাপস, আব্দুর রহমান গাজী (আব্দুল), শেখ নাজমুল হাসান তিতাস, পরিমল সরকার, খোরশেদ আলম, আমজাদ হোসেন, আজিজুল বাবু, কুরবান আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ আরও জোরদার করা হবে।