• আজ- বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মাঠেই ম্যাচ চলাকালে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ম্যাচ খেলতে গিয়েই মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাবেক পেসার এসএল অক্ষয়। ভারতের বেঙ্গালুরুতে তৃতীয় ডিভিশনের এক ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

রোববার (২৪ মে) বেঙ্গালুরুর কেআর পুরম এলাকার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তাৎক্ষণিকভাবে সতীর্থরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে কর্নাটকের ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কর্নাটক রাজ্যের ক্রিকেটে নিয়মিত খেলোয়াড় ছিলেন অক্ষয়। তিনি কর্নাটকের হয়ে কয়েকটি লিস্ট-এ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি স্থানীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ছিলেন তিনি। সতীর্থদের কাছে তিনি ছিলেন শান্ত স্বভাবের ও হাস্যোজ্জ্বল একজন মানুষ।

তার মৃত্যুতে কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ