• আজ- বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

৪ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ শুরু

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: আগামী ৪ জুন শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল এ আয়োজনে অংশ নেবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বালক ও বালিকা উভয় বিভাগের দলগুলোকে আগামী ৩ জুন মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে উপস্থিত থাকতে হবে।

অফিস আদেশে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা, আবাসন, আপ্যায়ন, চিকিৎসা সহায়তা, অনুশীলন সমন্বয়, খেলার দিন মাঠে আনা-নেওয়া এবং প্রতিটি দলের সার্বিক তত্ত্বাবধানের জন্য বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা আবাসন উপ-কমিটি ও ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

বালিকা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এসেছে- সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগ থেকে। একইভাবে বালক বিভাগের চ্যাম্পিয়ন দলগুলোও দেশের আট বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।

আদেশে আরও বলা হয়েছে, জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ