• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ও আমানতের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও আবু তালেব প্রমুখ।

এ সময় কয়েকশ নারী-পুরুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ব্যাংকিং ব্যবস্থার নীতিগত পরিবর্তন ও বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে গ্রাহকদের আস্থা কমে যাচ্ছে এবং আমানত ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের বিপুল সংখ্যক প্রবাসী ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হলে বৈদেশিক মুদ্রা প্রবাহ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ