• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত

রিপোর্টার: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবংকর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি কর্তৃপক্ষেও অনুমতি ছাড়াই দেশত্যাগ করে বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে বিভাগীয় তদন্তে উঠে এসেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ১৬ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। পওে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষক তদন্ত অনুষ্ঠানে হাজির হননি। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। পরবর্তীতে তাঁর স্থায়ী, বর্তমান ও ই-মেইল ঠিকানায় দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ এবং তদন্ত প্রতিবেদনের অনুলিপি পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মতে, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত অফিস আদেশে লুৎফুন্নেছাকে অননুমোদিত অনুপস্থিতির তারিখ অর্থাৎ ১৯ অক্টোবর ২০২৫ থেকে চাকরি হতে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের উপ পরিচালক, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ