• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদের উদোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে উক্ত বৃক্ষরোপণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পরিষদ জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে। তিনি জেলার সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। উপস্থিত সকলে এই সবুজ বিপ্লব সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সেখানে আরো উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মাহফুজুর রহমান, সাতক্ষীরার জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাসুম বিল্লাহ শাহীন, সোহেল আহমেদ মানিক, জেলা তাতী দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ