• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের আসনটা আবার ফিরে পেল ব্রাজিল। এই জয়ে জার্মানিকে টপকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭টি, জার্মানির ২৩২ গোলের চেয়ে পাঁচটি বেশি। তবে গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর জার্মানি তাদের টপকে যায়। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গোলসংখ্যা ২৩৯-এ নিয়ে যায় তারা।

আজ হাইতির বিপক্ষে জয় দিয়ে আবার শীর্ষস্থান ফিরে পেল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় মাতেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনি জুনিয়রের আরেকটি গোলে স্বস্তির এক জয় পায় তারা।

এই তিন গোলে বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়াল ২৪১টিতে। এতে জার্মানির চেয়ে দুই গোলে এগিয়ে গিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলো তারা।

এই জয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘সি’-তেও শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল, পেছনে ফেলেছে মরক্কোকে। আগামী ২৪ জুন মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে পরের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে জার্মানি।

বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত দুই শতাধিক গোল করা দল কেবল ব্রাজিল ও জার্মানিই। তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা অনেক পেছনে, ১৫২টি।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলগুলো হলো— ব্রাজিল ২৪১ গোল, জার্মানি ২৩৯ গোল, আর্জেন্টিনা ১৫২ গোল, ফ্রান্স ১৩৬ গোল এবং ইতালি ১২৮ গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ