• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

রিপোর্টার: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। দাম্বুলায় অনুষ্ঠিত ভারত এ বনাম শ্রীলঙ্কা এ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলে ফিফটি করে ক্রিকেট ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি।

শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়ে এই কিশোর ওপেনার ফিফটি পূর্ণ করেন একের পর এক বাউন্ডারির মাধ্যমে, যা প্রতিপক্ষকে রীতিমতো দিশেহারা করে দেয়। তার ইনিংসে রান আসে এভাবে— ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬।

সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংসের সুবাদে দারুণ এক সূচনা পায় ভারত এ। প্রথম চার ওভারের মধ্যেই দলীয় সংগ্রহ ৮০ রান পেরিয়ে যায়। এই কিশোরের আগ্রাসী ব্যাটিং সামলাতে গিয়ে মাত্র পাঁচ ওভারের মধ্যেই চতুর্থ বোলারকে আক্রমণে আনতে বাধ্য হয় শ্রীলঙ্কা এ।

বয়সভিত্তিক ক্রিকেটে নিজের পারফরম্যান্স আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার মাধ্যমে এমনিতেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এত অল্প বয়সে মানসম্পন্ন বোলিং আক্রমণকে এভাবে দাপটের সঙ্গে সামলানোর সামর্থ্য তাকে দেশের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন বানিয়ে তুলেছে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই বিশ্বরেকর্ড গড়া ফিফটি তার দ্রুত উত্থানের পথটা আরও প্রশস্ত করল বৈকি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ