• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই মাত্র ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাওয়া ইয়ামাল শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই তরুণ তারকা।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামলেও এই ম্যাচেই প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান এবং সুযোগের পুরো সদ্ব্যবহার করেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক অর্জন নিজের নামে যুক্ত করলেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে।

১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে গোল করে সেই রেকর্ড গড়েছিলেন পেলে। প্রায় ৬৮ বছর পর সেই রেকর্ডে এবার ভাগ বসালেন ১৮ বছর বয়সি ইয়ামাল।

শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছেন ইয়ামাল। এই পারফরম্যান্স তাকে বিশ্বকাপে নতুন করে আলোচনায় এনে দিয়েছে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে আরও শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ