• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন

রিপোর্টার: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কামালনগর এলাকায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার চলাচলের রাস্তা দখল করে ১১ ফুট উচ্চতার ৫ ইঞ্চির দায়সারা গোছের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এছাড়াও দীর্ঘদিনের পুরাতন ঝুকিপূর্ণ নড়বড়ে জনগণের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে দুঃঘর্টনা।

এমতাবস্থায় সম্প্রতি ওই প্রাচীর ভেঙ্গে পড়লে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঐ পুরাতন ইট দিয়ে সড়কের জায়গা দখল করে যেন তেন ভাবে একই স্থানে ৫ ইঞ্চির প্রাচীর নির্মাণ করতে থাকে। সোমবার (২২ জুন) সকালে এলাকাবাসীর বাঁধার মুখে এক পর্যায়ে প্রাচীর নির্মাণ করা বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবদেন করেছেন।

সরেজমিনে গেলে ঘটনাস্থলে দক্ষিণ কামালনগর এলাকার বাসিন্দা আব্দুল আলিম আলতু, খোকন, মনজুরুল, জলিল ও ফজর আলী জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এই ঝুকিপূর্ণ ও নড়বড়ে পাচিল যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে এবং চলাচলরত মানুষের উপর পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বলেছি ১১ ফুট উচ্চতার ঐ নড়বড়ে ঝুকিপূর্ণ সমস্ত পাচিল ভেঙ্গে ফেলে নতুন করে টেকসই ও মজবুত পাচিল নির্মাণ করা হোক। কিন্তু তারা কোনভাবেই আমাদের কথা শুনছেননা। তাই আমরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। জেলা প্রশাসন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ