• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার-২ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে ল স্টুডেন্টস ফোরামের শুভেচ্ছা কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা সাতক্ষীরার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মফজুলার রহমান ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল এক জুতোর পেছনে দৌড়াচ্ছেন ৩ জন ১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

রিপোর্টার: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জিতল আলজেরিয়া। বিশ্বকাপের মঞ্চে তাদের এই জয় এল ঠিক ১২ বছর পর। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল তারা।

দুই দলই প্রথম ম্যাচে হেরেছিল। তাই এই ম্যাচটা দুজনের জন্যই ছিল টিকে থাকার লড়াই। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জর্ডান। ৩৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করলেন নিজার আল রুশদান। এই গোলে ইতিহাস গড়েন তিনি। বিশ্বকাপে প্রথমবার লিড নেয় জর্ডান। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেল দলটি।

তবে প্রথমার্ধে আলজেরিয়াও সুযোগ পেয়েছিল। রিয়াদ মাহরেজ একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্তভাবে তাকে ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেন নাদির বেনবুয়ালি। ৬৯ মিনিটে মাহরেজের কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে সমতা ফেরালেন তিনি। আলজেরিয়ার জার্সিতে এটি তার মাত্র পঞ্চম ম্যাচ এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল।

এরপর ৮২ মিনিটে আমিন গোরির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। সেই লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে তারা। স্কোরলাইন হয় ২-১।

এই জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া। শেষ ম্যাচে জয় তুলে নিলেই শেষ ৩২-এ চলে যাবে আফ্রিকান এই দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ