• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সব দলের দুটি করে ম্যাচ শেষ, কার অবস্থান কোথায়

রিপোর্টার: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্ব মানেই বাড়তি উত্তেজনা, আর সেই উত্তেজনার সবচেয়ে নাটকীয় অধ্যায় হলো পেনাল্টি শ্যুটআউট। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও ফল নির্ধারিত না হলে বিজয়ী ঠিক করতে নেওয়া হয় টাইব্রেকার।

এবারের বিশ্বকাপে রাউন্ড অব ৩২ যুক্ত হওয়ায় নকআউট ম্যাচের সংখ্যা বেড়েছে। ফলে আগের যেকোনো আসরের তুলনায় বেশি ম্যাচ পেনাল্টি শ্যুটআউটে গড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে টাইব্রেকারকে আরও কার্যকর ও ন্যায্য করতে নিয়মে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী রোববার থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের ম্যাচগুলো। তার আগেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ফিফা। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল পেনাল্টি শ্যুটআউটেই নিষ্পত্তি হয়েছিল, যেখানে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল। একই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকেও টাইব্রেকারে পরাজিত করেছিল আলবিসেলেস্তেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা তাদের প্রস্তাবটি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর কাছে জমা দিয়েছে। প্রস্তাবিত পরিবর্তনটি মূলত পেনাল্টি শ্যুটআউটের আগে অনুষ্ঠিত কয়েন টস প্রক্রিয়াকে কেন্দ্র করে।

বর্তমান নিয়ম অনুযায়ী, শ্যুটআউটের আগে দুটি কয়েন টস করা হয়। প্রথম টসে নির্ধারণ করা হয় কোন গোলপোস্টে পেনাল্টি নেওয়া হবে এবং দ্বিতীয় টসে ঠিক হয় কোন দল প্রথম শট নেবে। তবে নতুন প্রস্তাবে দুটি টসের পরিবর্তে থাকবে মাত্র একটি কয়েন টস।

এই নিয়ম কার্যকর হলে টসে জয়ী দল নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারবে—তারা প্রথমে পেনাল্টি নিতে চায়, নাকি কোন গোলপোস্টে শ্যুটআউট অনুষ্ঠিত হবে সেটি নির্বাচন করতে চায়। এরপর অপর দল স্বয়ংক্রিয়ভাবে বাকি বিকল্পটি পাবে।

ফিফার মতে, এই পরিবর্তন শ্যুটআউটকে আরও কৌশলগত ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। কারণ টসে জয়ী দলকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে হবে, যা ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।

এদিকে চলমান বিশ্বকাপেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও হ্যারি কেইন। যদিও পরে দ্বিতীয় সুযোগ পেয়ে গোল করেছিলেন কেইন। এসব ঘটনাই দেখিয়ে দেয়, বিশ্বের সেরা ফুটবলারদের জন্যও পেনাল্টির চাপ কতটা কঠিন হতে পারে।

নতুন নিয়মে শ্যুটআউটের বাকি কাঠামো অপরিবর্তিত থাকবে। দুই দল পাঁচটি করে পেনাল্টি নেবে এবং বেশি গোল করা দল বিজয়ী হবে। পাঁচ শট শেষে স্কোর সমান থাকলে খেলা যাবে ‘সাডেন ডেথ’-এ। সেখানে এক দল গোল করার পর অন্য দল ব্যর্থ হলেই সঙ্গে সঙ্গে ম্যাচের ফল নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ