• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: জেলা প্রশাসক কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরা জেলাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুম্মাবাদ সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ,আশাশুনি উপজেলার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল থানা মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা-ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ওহিদুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা আবু সাঈদ এর সঞ্চালনায় সমাবেশে উপজেলা-ওলামা মাশায়েখ পরিষদের হাফেজ রুহুল আমিন,হাফেজ আব্দুল্লাহসহ বহু আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা ওদিজ্জামান বলেন, আমরা ধর্মান্ধ নয়,আমরা ধর্মের অনুসারী ধর্মের বিধি- বিধান পালন করি। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান বাকি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান অর্থাৎ ১০০% মানুষ ধর্ম অনুসরণ করে। কেউ অন্ধভাবে ধর্ম অনুসরণ করে না, জেনে বুঝে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য ধর্ম অনুসরণ করে।

সাতক্ষীরার অধিকাংশ মানুষ মুসলমান, তিনি ধর্মান্ধ বলে আমার ধারণা ইসলামকে মিন করেছেন।

তিনি চাকরি করছেন বাংলাদেশ সরকারের,অথচ আমার মনে হয় তিনি বিদেশি কোন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য হিন্দু মুসলমানদের সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক কাওসার আজিজ এর বক্তব্য কোন মুসলমানের বক্তব্য হতে পারে না। আমার প্রশ্ন তিনি কোন ধর্ম অনুসরণ করেন।

আমরা আশাশুনি ওলামা মাশায়েখ পরিষদ তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অনতিবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চান তাহলে হিন্দু মুসলমান মিলে তার বিরুদ্ধে গণবিস্ফোরণ তৈরি হবে।

হাফেজ রুহুল আমিন বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক কাউসার আজিজ কে অপসারণ করতে হবে। তানাহলে জেলার প্রতিটি রন্দ্রে রন্দ্রে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাতক্ষীরার মানুষ ভালোবাসে। তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন,নবী রাসুলের বিরুদ্ধে কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ