• আজ- সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল

সাতক্ষীরা শহরের কুখরালীতে মাদকবিরোধী সমাবেশ

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং অল্পবয়সী কিশোর-তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার দাবিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় কুখরালী এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এলাকায় মাইকিং, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে কয়েকটি সন্দেহভাজন মাদকসেবনের আস্তানা ও অভিযুক্ত মাদক কারবারিদের বাড়ির আশপাশে প্রতীকী গণসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।
বক্তব্য রাখেন, ৬নং ওর্য়াড বিএনপির সাবেক আহবায়ক শেখ আশরাফ হোসেন,৬নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন,যুবদলের নেতা সাইফুল ইসলাম, ৬নং ওর্য়াডের ওলামা বিভাগের সভাপতি রুস্তম আলী,সাংবাদিক একরামুজ্জামান (জনি) সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আলোচনা সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্তবর্তী জেলায় মাদক পাচারের ঝুঁকি দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। তারা সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম ও সম্মিলিত প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ