• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-আশাশুনি সড়কে ইজিবাইক চলাচল বন্ধ করা হলে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আশাশুনি উপজেলা সম্মেলিত ইজিবাইক মালিক সমিতির নেতারা।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি-বুধহাটা-চাপড়া ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন থেকে নেতারা এ ঘোষণা দেন।

চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। ‎অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম ও আশাশুনি ইজিবাইক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলামসহ দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক উপস্থিত ছিলেন। ‎ মতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌরসভায় যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় উপজেলার ইজিবাইক চলাচলে নিষেধ করছে পৌর প্রশাসন, আমরা সেটা মেনে নিয়েছি; কিন্তু উপজেলার সঙ্গে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য কিন্তু বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না। সে কারণেই আমরাও আজ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি; যদি পৌরসভার বাইরে ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হয় তাহলে সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের পরিবার আছে তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে সুতরাং তাদের চলাচল করতে বাধা না দিয়ে আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে। জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারা অধিকার কারও নেই।

‎তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে তাদেরকে সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ