• আজ- মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের পত্নী চিরনিদ্রায় শায়িত: জানাজায় হাজারো মানুষের ঢল

রিপোর্টার: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণী রেহানা খাতুন হেনাকে শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা সাতক্ষীরা জেলার কুখরালী এলাকায় অবস্থিত তার পৈতৃক নিবাসে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার পাশে দাফন করা হয়েছে।

 

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

জানাজার নামাজে ইমামতি করেন কুকরালী বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. আলী হায়দার। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

 

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রেহানা খাতুন হেনা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ মে সকালে নিজ বাড়িতে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিলে চিকিৎসকরা তার কলার বোন (ক্ল্যাভিকল) ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

 

পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মরহুমার জানাজায় অংশগ্রহণকারী সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর রুহের মাগফিরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ