• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না- আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফ

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: যারা মাদক ব্যবসায়ী ও সেবন করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল টাইমে কোন বখাটেদের স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম মোটর সাইকেলযোগে টহলের ব্যবস্থা করা হয়েছে।

 

এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বললেন ওসি জাহাঙ্গীর আরিফ। শনিবার (২৯ আগষ্ট) সকালে সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 

তিনি মাদক বিক্রেতাদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে আশাশুনি থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোন ছাড় নাই। মাদকসহ কাউকে পেলে এসিল্যান্ড সাহেবকে সঙ্গে নিয়ে জাগায় জেল-জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোন প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি আরো বলেন, আশাশুনি থানায় কোন মামলা, জিডি এবং কোন অভিযোগ করতে এক টাকাও লাগবেনা। কেউ কোন মিথ্যা মামলায় পড়বে না তদন্ত করব তারপরে মামলা রুজু করা হবে বলে তিনি জানান।
তিনি মাদককে নির্মূল করতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমি যতদিন আছি আশাশুনি প্রেসক্লাবের কোন সাংবাদিকরা আমার কাছ থেকে কোন মিথ্যা মামলা ও লাঞ্চিতর শিখার হবেন না।

 

মতবিনিময়কালে ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের সদস্যেবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ