• আজ- শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা লকডাউন ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২০ নভেম্বর পাক হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের বাস্তবায়নে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

 

সকাল সাড়ে ১০টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয়। পরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ সেনাদল কর্তৃক কালিগঞ্জকে মুক্ত অঞ্চল ঘোষণার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুর রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফসহ অন্যরা।

 

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু ও বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদসহ অনেকে।

 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ বলেন, মহান মুক্তিযুদ্ধে দখলদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে সহ-অধিনায়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদার নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ২০ নভেম্বর কালিগঞ্জ থানাকে শত্রুমুক্ত করেন। দিনটি কালিগঞ্জবাসীর জন্য গৌরব ও ঐতিহাসিক স্মৃতিবিজড়িত।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুর রহমান বলেন, কালিগঞ্জে যোগদানের পরদিনই মুক্ত দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার দিবসটির আয়োজন কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে দিবসটি উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও বলেন, কালিগঞ্জের সার্বিক উন্নয়নে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি। আগামীতে ১৬ ডিসেম্বর অথবা ২৬ মার্চের জাতীয় উৎসবকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি সংকলন প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। যারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁরা চির অমর। আর যাঁরা বেঁচে আছেন, তাঁরা আমাদের গর্ব ও ইতিহাস। এ সময় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ