• আজ- রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা

কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ কুদ্দুস মোড়ল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোড়ল ওই গ্রামের মৃত নজরুল মোড়লের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের মৎস্য ঘেরে কাজ করছিলেন কুদ্দুস মোড়ল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

 

এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ