• আজ- শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কাজ করেন মুহুরির, সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা: পুলিশে সোপর্দ মব সৃষ্টি করে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা: শ্যামনগরের ওসির প্রত্যাহার দাবী স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আশাশুনির মাদরা-বাউশুলী গ্রামে ইলিয়াসের বাড়ীর সামনে থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা

কাজ করেন মুহুরির, সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা: পুলিশে সোপর্দ

রিপোর্টার: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: কাজ করেন মুহুরির, তারপরও নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে পাত্রী দেখতে গেলেন। অবশেষে ধরা খেয়ে পুলিশের খাচায় বন্দি হয়েছেন এক প্রতারক। এমনি ঘটনা ঘটেছে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আটক যুবকের নাম আমির হামজা। সে দেবহাটা উপজলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে সাতক্ষীরা আদালতের মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে মিনাজ উদ্দীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ