• আজ- রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত যুবক: স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার জিম্মি হওয়ার আতঙ্কে এক মাস ধরে বনে যেতে পারছেন না জেলেরা: বনদস্যুদের তাণ্ডবে সুন্দরবনে বনজীবীদের প্রবেশ বন্ধের উপক্রম সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ভোমরা সীমান্তে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ কাজ করেন মুহুরির, সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা: পুলিশে সোপর্দ মব সৃষ্টি করে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা: শ্যামনগরের ওসির প্রত্যাহার দাবী স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত যুবক: স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা পেঁচিয়ে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাঁকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৩৫)। তিনি নৌকায় করে কাঠ নিয়ে যাওয়ার সময় নদীতে পাতা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি নদীতে ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকেও জীবিত উদ্ধার করা হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ