• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরার বাঁশদহায় পৈত্রিক জমি দখলের অভিযোগ

রিপোর্টার: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : আদালতের আদেশ অমান্য করে ভূমি দস্যু চক্র পৈত্রিক জমি জবর দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের আইসপাড়া গ্রামের আল ইকরামুল হোসেনের পৈত্রিক সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাড়িঘড় ভাঙচুর ও গাছপালা কেটে জবরদখলের চেষ্টা চালিয়েছে একই গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবুল খায়ের, আব্দুল জলিলের ছেলে পল্টু, আব্দুল লতিফ এর ছেলে সাইফুল, আব্দুর রহিম সরদারের ছেলে শহিদুল সহ ৪০/৪২ জনের অধিক একটি সন্ত্রাসী ভূমিদস্যু চক্র।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। আইসপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল ইকরামুল হাসান শনিবার (২৭ জুন) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরীতে বাদী বিবাদীদের নাম উল্লেখ করে অভিযোগ করেন পূর্ব শত্রুতার জের ও জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত আমাদের সাথে বিরোধ চলছিল। আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা গত ৫ জুন একই জমিতে গাছপালা কর্তন ও ঘরবাড়ি ভাঙচুর করে ।

এ ব্যাপারে বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে গত ৭ জুন একটি মামলা দায়ের করা হয় । মামলাটি বর্তমানে পুলিশ বুড়ো অফ ইন্ডাস্ট্রিগেশনে (পিবিআই) তে তদন্তাধীন অবস্থায় আছে, যার মামলা নাম্বার ৪১২৬। পিটিশন মূলে ২১৫১!২৫ নাম্বারে ১৪৪ ধারা জারি আছে।

আদালতের আদেশ অমান্য করে বিবাদীগণ গত ২৬ জুন আবারো একই জমিতে গাছপালা বর্তন সহ বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে জোরপূর্বক জবর দখলের চেষ্টা করেছে।

এ ব্যাপারে বাদী আসামীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক ন্যায় বিচারের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ