• আজ- রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সাতক্ষীরা সদর রং পালিশ শ্রমিক ইউনিয়নের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

রিপোর্টার: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সদর উপজেলা রং-পালিশ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সোমবার সকালে শহরের পাকাপোল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগী শনাক্তকরণের জন্য বিশেষ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ সেবা নিতে ভিড় করেন। এসময় ডাঃ মনিরুজ্জামান চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক।
এছাড়া রং-পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক আজারুল ইসলাম এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহকারী কর্মকর্তা রাইসুল ইসলাম রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অনেক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটের কারণে চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে ছানি রোগে আক্রান্ত বয়স্কদের চিকিৎসা প্রায়ই অনিশ্চিত থেকে যায়। এসব বিষয় বিবেচনায় রেখে এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে ৩৫ জনকে চশমা বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৩৫/৪০ জনের চোখে ছানি শনাক্ত হয়েছে। তাদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ