
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম, নবাগতা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, এমপি প্রতিনিধি ও জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর, উপজেলা জামায়াত আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজ্বী আবু দাউদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি কেএম রকিবুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ ।
সভায় মাদক, জুয়া ও উপজেলার বিভিন্ন খালে অবৈধভাবে নেট পাঠা দিয়ে পানি প্রতিবন্ধীকতা, এছাড়া গত ১০ আগস্ট আশাশুনিতে দলিল লেখক সমিতির ১ লক্ষ ৩ হাজার ৫শত টাকা ছিনতাই ও ১২ আগস্ট সিগারেট কোম্পানির ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা ছিনতাইয়ের বিষয় জরুরীভাবে পদক্ষেপ নেবে বলে সিদ্ধান্ত গ্রহিত হয়।